শেরপুরের ঝিনাইগাতী থানায় পুলিশের কাজের জন্যে একটি পিকআপ ভ্যান উপহার


গোলাম রব্বানী-টিটু: (শেরপুর) প্রতিনিধি  : শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় আজ রোববার সকালে পুলিশের কাজের অগ্রগতি, অপরাধ দমন ও আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে একটি পিকআপ  ভ্যান উপহার দেয়া হয়েছে | সাবেক এমপি মরহুম ডা: সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে  শেরপুর তিন আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল তার পিতার স্মরণে এ পিকআপ ভ্যানটি উপহার দেন | শেরপুর জেলা পুলিশ সুপার এ,কে,এম জহিরুল ইসলামের নিকট আনুষ্ঠানিক ভাবে পিকআপের চাবি হস্তান্তর করা হয় | ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মেজবাহউল হক বাবু, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুঘ্ন আহবায়ক আব্দুল মান্নান সহ নেতাকমীরা উপস্থিত ছিলেন | এ সময় লুৎফর রহমান মরহুম ডা: সেরাজুল হকের স্মৃতি তুলে ধরে সাংবাদিকদের বলেন, পুলিশের কাজের সহায়তা ও আইন শৃঙ্খলা উন্নয়নে পিকআপটি উপহার হিসাবে থানায় দেয়া হয়েছে | জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম  পুলিশের পাশে থাকার জন্যে ধন্যবাদ দিয়ে বলেন পুলিশের যে পরিমান সহায়তা প্রয়োজন তা অপ্রতুল সমাজের বৃত্তবানরা যদি পুলিশকে সহায়তা করে সহয়োগিতার হাত বাড়িয়ে দেয় যে কোন অপরাধ ঠেকাতে পুলিশ প্রস্তুত | সুন্দর দেশ গড়ার লক্ষ্যে তিনি মিডিয়ার মাধ্যমে তা ছড়িয়ে দিয়ে সকলকে পুলিশের পাশে থাকার আহবান রাখেন | পরে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও ডা: সেরাজুল হকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন