রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত



হাফেজ নজরুল : কুমিল্লা বাঙ্গরা উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মোঃ জাহাঙ্গীর আলম ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় উক্ত বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হাজী মজিবুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক আবদুল মজিদ কলেজ এর অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমদ চৌধুরী।

উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুল হক, সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস ছাত্তার সরকার বাবু, ইউনিয়ন বি এনপির সহ-সভাপতি হাজী জসিম উদদীন মেম্বার, এক নং ওয়ার্ডের সাদেক হোসেন মেম্বার, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীন, রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান  শিক্ষক মাওলানা মোস্তফা কামাল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোঃ বাবুল মিয়া, ইউনিয়ন বি এনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আলী হোসেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদীন সানা,বি এনপি নেতা নাছির উদ্দিনসহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ম্যানিজিং কমিটির সদস্য এবং কয়েকশত অভিভাবক শিক্ষক   শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন