বামনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ সিদ্দিকুর রহমান মান্না, (বামনা) বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার বামনায় ০৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ ঘটিকায় বামনা উপজেলার পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত একটি বিশ্ব শান্তি ও মঙ্গল  কামনায় শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরের সার্বজনীন রাধাগোবিন্দ দূর্গা ও কালী মন্দিরে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার চ্যাটার্জীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন হাওলাদার, বামনা সরকারি  সারওয়ারজান পাইলট মডেল স্কুল এ্যান্ড কলেজের (অবঃ) অধ্যাপক ও উপজেলা  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর আহ্বায়ক কমিটির সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, সদর মন্দির কমিটির সভাপতি কৃষ্ণকান্ত কর্মকার, সাধারণ সম্পাদক মানিক কুমার পংকজ, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শিক্ষক সমীর রঞ্জন দাশ, সদস্য সচিব  কমল বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সঞ্চয় কর্মকার, বক্তারা বলেন শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পুণ্য তিথির স্মরণে পালন হয় জন্মাষ্টমী। সম্পাদক ধর্মাবলম্বীদেরজন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়। সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন