নাগরপুরে ​সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন ভূঁইয়ার মতবিনিময়


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর  ৫নং সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও দুই বারের প্যানেল চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়ার  মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে ।

​শনিবার বিকাল নিজ বাড়ীতে  ইউনিয়নের বিভিন্ন  এলাকার সর্বস্তরের মানুষের সাথে এ মতবিনিময়  অনুষ্ঠিত হয়। মো. সারোয়ার ভূইয়ার সভাপতিত্বে ও সলিমাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. ফরিদ হোসেন ভূঁইয়া, সদস্য ফনির হোসেন ভূঁইয়া, সলিমাবাদ ইউপি সদস্য স্বপন দেওয়ান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ইশরাত জাহান প্রমুখ। 

মতবিনিময় সভার শুরুতে  টাঙ্গাইল-৬ (নাগপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু  জন্য   দোয়া করা হয় । 

​সভায় প্রধান বক্তার বক্তব্যে মনির হোসেন ভূঁইয়া তার বিগত দিনের জনসেবামূলক কাজের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি বিগত দিনে দুই বার প্যানেল চেয়ারম্যান এবং সাবেক চার বার সফল ইউপি সদস্য হিসেবে ইউনিয়নের উন্নয়নে কাজ করেছি। উন্নয়নের রূপকার হিসেবে আমাকে সুযোগ দিলে আমি সলিমাবাদ ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তর করব।”


​তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন। এলাকার উন্নয়নে তার আন্তরিকতার কথা শুনে উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাকে সমর্থন জানান।

​সভায় স্থানীয় বিএনপি  ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। স্থানীয়রা মনে করছেন, মনির হোসেন ভূঁইয়ার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসেবার রেকর্ড তাকে আসন্ন নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন