শিপন পাটওয়ারী, রায়পুর (লক্ষ্মীপুর) : অনলাইন নিউজ পোর্টাল জাগো সংবাদ-এর রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক আরিফ হোসেন রুদ্র।
আরিফ হোসেন রুদ্র দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন, অনলাইন নিউজ পোর্টাল জাগো সংবাদ, এস টি টিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি রায়পুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতা জীবনে তিনি স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, সামাজিক ও মানবিক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে ইতোমধ্যে তিনি স্থানীয় সাংবাদিক মহলে পরিচিতি লাভ করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর আরিফ হোসেন রুদ্র বলেন, “আমি সর্বদা সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। রায়পুর উপজেলার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “অভিজ্ঞতা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে রায়পুর উপজেলার সংবাদ দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই।”
এদিকে সাংবাদিক শিপন পাটোয়ারী জাগো সংবাদ-এর রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে আরিফ হোসেন রুদ্রের নিয়োগে অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁর নতুন দায়িত্বের সফলতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
