নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী সুমন শিকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার  সলিমাবাদ ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়  সলিমাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মো.রতন মিয়ার বাড়ীতে  সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা  বিএনপির সম্মানিত সদস্য   মো: সুমন শিকদারের সমর্থনে এই বৈঠকের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে তেবাড়িয়া জনতা কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল মিয়া সঞ্চালনায় বৈঠকে এসময় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা মো.আইয়ুব আলী, মো.ইমারত হোসেন,সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সদস্য বাবুল তালুকদার প্রমুখ।

​বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মো: সুমন শিকদার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। 

​সভায় বক্তারা সুমন শিকদারের যোগ্য নেতৃত্বের প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তারা ইউনিয়নের সার্বিক উন্নয়নে সুমন শিকদারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


​চেয়ারম্যান পদপ্রার্থী সুমন শিকদার তার বক্তব্যে এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি নির্বাচিত হলে সলিমাবাদ ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার কথা বলেন।

​উঠান বৈঠকটি একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা আসন্ন নির্বাচনের উত্তাপ ছড়িয়ে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন