মো.তরিকুল ইসলাম (অনিক), নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) :
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
নবীনগর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সাংবাদিক মো:হেদায়েত উল্লাহ্"র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সার্বিক সাংগঠনিক গতিধারা, পেশাগত মান উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সমাজের সমস্যা, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা সংবাদমাধ্যমে তুলে ধরাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের অধিকার সুরক্ষায় নবীনগর রিপোর্টার্স ক্লাব সর্বদা কাজ করে যাবে।
উক্ত সাধারণ সভায় সংগঠনের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সবাই এক চা-চক্রে অংশ নেন এবং ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বলকরণ ও নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
