নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর মাধ্যমে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত


মো: তরিকুল ইসলাম (অনিক), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া :

"রক্ত দান করুন, মানুষের জীবন বাঁচাতে সাহায্য করুন"

এই স্লোগানকে সামনে রেখে আজ ৬ অক্টোবর ২০২৬ রোজঃ মঙ্গলবার নবীনগরের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন  নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন  এর উদ্যোগে নবীনগরের সর্বোচ্চ বিদ্যাপীঠ নবীনগর সরকারি কলেজে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সচেতনতা মূলক ক্যাম্পেইন সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে।

নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ও আন্তরিকতার মাধ্যমে আজকে প্রায় ২০০ জন শিক্ষার্থীদের  রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে।


বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্বেচ্ছাসেবীরা   নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়কে। 

স্বেচ্ছাসেবীরা বলেন তাদের এই ক্যাম্পেইন অদূর ভবিষ্যতে ও চলমান থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন