গঙ্গাচড়ায় নানা আয়োজনে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন


সুজন আহম্মেদ, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ, গঙ্গাচড়া উপজেলা শাখা। শনিবার সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও সশস্ত্রবাহিনীর পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে নীরবতা পালন, দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত, বর্ণাঢ্য র‍্যালি, সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। এতে সভাপতিত্ব করেন অসকসের উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম রব্বানী রঞ্জু (সিগন্যাল)।

অসকসের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুরুল হক (সিএমপি) সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. মো. রোকনুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী।

সভায় আরও বক্তব্য দেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা ও জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও অসকসের সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন