টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাশ্রমে বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতায় মিলন মেলা


গোপালগঞ্জ  প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। কোনো পারিশ্রমিক ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ২১ নভেম্বর (শনিবার) সকাল ৯ টা থেকে দুপুরে ১টা পর্যন্ত দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয়েছে এক মিলনমেলায়।

অংশগ্রহণকারীরা জানান, বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়, বরং নিজস্ব আগ্রহ ও ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগে শামিল হয়েছেন।

তাদের ভাষ্য, এই কর্মসূচিতে অংশ নেওয়ার অনুভূতি একেবারেই অন্যরকম। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও আনন্দঘন পরিবেশে কাজ করতে গিয়ে তাদের কাছে পুরো আয়োজনটি অনেকটা ঈদের আমেজের মতো মনে হচ্ছে।

স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন