নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরে শাওন মোল্লা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পালং থানাধীন কাশিপুর এলাকায় রাজনৈতিক বিরোধের জেরে যুবক কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা।
চিতলিয়া ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল বলে জানা যায় নিহত শাওন মোল্লা ছিল । এই ঘটনায় তার বড় ভাই শাহীন মোল্লা বাদী হয়ে স্থানীয় পালং থানায় একটি এজাহার দায়ের করেছেন, যেখানে রাজনৈতিক প্রতিহিংসাকেই এই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, শাওন মোল্লা ও তার পরিবার দীর্ঘকাল ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু কর্মীর সাথে তাদের বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জেরে গত ১০ ডিসেম্বর সকালে শাওন মোল্লা বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কাশিপুর মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড দিয়ে শাওন মোল্লাকে লক্ষ্য করে পৈশাচিক আক্রমণ চালায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার বিবরণ অনুযায়ী, হামলাকারীরা শাওন মোল্লার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং তিনি মাটিতে পড়ে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
