বিএনপি'র নেতার উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

 


নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর গয়হাটা ইউনিয়ন  বিএনপি সাধারন সম্পাদক নাসিরুল ইসলাম হেলালের  উদ্যোগে সংস্কারের কাজ চলছে গয়হাটা-চৌহালী সড়কের বিভিন্ন ভাঙ্গা  অংশে।

সামান্য বৃষ্টিতেই উপজেলার গয়হাটা বাজারের পশ্চিম অংশে হাটুর সমান পানি জমে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী সহ পথচারীদের। প্রায়শি দুর্ঘটনা ঘটে  ছোট বড় যানবাহনের। 

সরেজমিন মঙ্গলবার দেখা যায়  নাসিরুল ইসলাম হেলাল ইট সুড়কি দিয়ে রাস্তা মেরামত করছে।

জানতে চাইলে গয়হাটা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলাল বলেন,জনগন যেন স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে পাড়ে সে জন্য আমার এই উদ্যোগ।

গয়হাটা বাজার বণিক সমিতির সভাপতি দেলুয়ার হোসেন দেলু বলেন,আমাদের এই রাস্তাটি দীর্ঘদিন অবহেলায় পড়ে আছে। রাস্তার কোন কাজ না হওয়ায় 

বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে এতে যানবাহন সহ জনগনের চলা চলে ভিষণ অসুবিধা হচ্ছিল। 

হেলাল নিজ উদ্যোগে রাস্তা ঠিক করে আমাদের অনেক উপকার করছে। 

পথচারি শিক্ষক ইদ্রিস সিকদার বলেন,এই রাস্তা দিয়ে নাগরপুর ও চৌহালী উপজেলার হাজার হাজার লোক চলা চল করে।দীর্ঘদিন সড়ক সংস্কার না করায় গয়হাটা বাজার থেকে গয়হাটা পালপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি নামলেই জমে হাটু পানি।প্রতি দিনই ঘটছে দুর্ঘটনা। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা পড়ছে বিপাকে।হেলাল কে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন সরকারের পাশাপাশি যদি জনগনও এভাবে এগিয়ে আসে তাহলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন