নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাশে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নাগরপুর উপজেলা শাখার সাংগঠনিক মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বাপুস নাগরপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজনে করে। সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরশাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাপুস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সহিদুল ইসলাম খান।
প্রধান বক্তা ছিলেন, সাধারন সম্পাদক মোঃ মোর্শেদ আলী খান মাছুম। এ সময় বক্তব্য রাখেন, জেলা শাখার সহ-সভাপতি কানু চন্দ্র বসাক,অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম,কোষাধ্যক্ষ আলভী মাহমুদ, নীতিমালার বাস্থবায়ন কমিটির নাগরপুর শাখার আহবায়ক এ কে এম ফরিদুজ্জামান কোহিনুর ও সদস্য আলমগীর হোসেন খান প্রমূখ। সভা শেষে আক্তারুজ্জামান বকুল কে সভাপতি, মোঃ আলমগীর হোসেন খান কে সাধারন-সম্পাদক এবং আলীম বিন সাম্স কে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষনা করেন, বাপুস জেলা শাখার সভাপতি সহিদুল ইসলাম খান।
