নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ১৩৫ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু কে সংবর্ধনা, বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক সূত্রে জানা যায়, ১৯৮৬ সাল থেকে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রদল মনোনীত নিবার্চিত ভিপি,জিএস,এজিএস,উপজেলা ও কলেজ ছাত্রদলের সভাপতি,সাধারন-সম্পাদক সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি,সাধার-সম্পাদকদের পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু কে সংবর্ধনা দেয়া হয়। সকাল থেকে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের সরব উপস্থিতিতে সংবর্ধনা ও পূর্নমিলনী অনুষ্ঠানে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। পূরো অনুষ্ঠানটি পরিনত হয় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের মিলন মেলায়। উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের সঞ্চালনায় বর্নিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। বিশেষ অতিথি ছিলেন, নাগরপুর মহিলা কলেজের গভনিং বডির সভাপতি মনোয়রা বেগম মুকুল, উপজেলা বিএনপির সাধারন-সম্পাদক হাবিবুর রহমান হবি। এতে প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। সাবেক ছাত্র নেতাদের মধ্যে ভিপি শরিফ উদ্দিন আরজু,ভিপি আহম্মদ আলী রানা সহ সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন । অনুষ্ঠান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী জিলিক।
Tags
নাগরপুর
