নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন প্রিন্ট, অনলাইন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কুচক্রী মহল দ্বারা চালানো অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য্যসহকারী মো. সোহেল রানা।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস নোটে তিনি এ অভিযোগ করেন।
প্রেস নোটে সোহেল রানা বলেন, দীর্ঘদিন ধরে সততা ও দক্ষতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করে আসছেন। দক্ষতার কারণে তাকে প্রায়শই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়, যা তিনি দেশের স্বার্থে গর্বের সঙ্গে করে থাকেন। এ অবস্থায় একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
তিনি আরও জানান, যারা এসব অপপ্রচার চালাচ্ছে তাদের সঙ্গে তার কোনো পরিচয়, সাক্ষাৎ কিংবা যোগাযোগ নেই। ফলে কেন তারা এমন করছে তা তার বোধগম্য নয়। এসব অপপ্রচার কর্মস্থলের সুস্থ পরিবেশ নষ্ট করছে বলেও তিনি উল্লেখ করেন।
অসত্য তথ্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোহেল রানা বলেন, প্রকৃত সত্য যাচাই-বাছাই করলে যে কেউ সহজেই বুঝতে পারবে—এসব অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। একইসঙ্গে তিনি সবাইকে সচেতন থেকে অপপ্রচারকারীদের এসব অসত্য প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানান।
Tags
দেওয়ানগঞ্জ
