নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে পাকুটিয়া ইউনিয়ন রাথুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শহিদুল ইসলাম শহীদ (৩৭), পিতা- আব্দুল খালেক, সাং-রাথুরা, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল ও মোঃ মিলন (২৬), পিতা- রফিকুল ইসলাম, সাং-রাথুরা, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬৬ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। নাগরপুর থানার মামলা নাম্বার-১৩, তারিখ-২২/০৯/২০২৫, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) আসামী শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে পূর্বের ১। (2BR47) টাঙ্গাইল এর নাগরপুর থানার ,এফআইআর নং-২১, তারিখ- ১৮ অক্টোবর, ২০১৬; সময়- ১৯.৩০ টা ধারা- ৪৪৮/৩২৩/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত। ২। (2CNRV) মানিকগঞ্জ এর সাটুরিয়া থানার এফআইআর নং-২১/৮৬, তারিখ- ২৬ মে, ২০১৬; জি আর নং-৮৬, তারিখ- ২৬ মে, ২০১৬; সময়- ২০.৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার ভূক্ত মামলা রয়েছে। তাদের কে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Tags
নাগরপুর
.jpg)