গোলাম রব্বানী-টিটু (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রামে বোনের মামলা তুলে নিতে ভাইকে চাপ প্রয়োগ করে অবশেষে মারধর করেছে আসামিরা । মামলার সূত্রে জানা গেছে ১২/৯/২০২৫ রোজ শুক্রবার সকাল ৮টার সময় নওকুচি বিজিবি ক্যাম্পের সাথে ব্রীজের পশ্চিম পাশে গান্ধিগাও জুয়েলের দোকানের সামনে মামলার বাদি মোছা: রিতার ভাই রিপন মিয়া একাই ঘুরাফেরা । এ অবস্থায় শাহা আলমের ছেলে নাজমুল হক, পিতা মৃত আওয়াজ উদ্দিনের ছেলে শাহা আলম, নূর মাহমুদের ছেলে আ: রশিদ সহ ৬ জন রিপনের উপর অতর্কিত হামলা ও মারধর করে সটকে পড়ে । গ্রামবাসীরা আহত অবস্থা উদ্বার করে ঝিনাইগাতী হাসপাতালে এনে চিকিৎসার জন্যে ভর্তি করেন । ৭দিন চিকিৎসা শেষে বাড়িতে গেলে পুনরায় তার পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ দিয়ে নিরাপত্তাহীনতায় রিপনের পরিবার চলাফেরা করছে বলে জানায় । এই ঘটনার জের ধরে রিপনের পিতা সহিজ উদ্দিন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় ওই ঘটনার তারিখেই ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৩০৭/৫০৬/১১৪/ ৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন মামলা নং ০৬। গ্রামবাসীরা জানায় রিপনের বোন রিতাকে নাজমুল হকের সাথে বিয়ে দেয়া হয় । বিয়ের পর থেকে রিতাকে যৌতুকের জন্যে চাপ প্রয়োগ সহ শারিরীক মানষিক ভাবে নির্যাতন করে মারধর করে আসছে । রিতা শেরপুর সি আর আমলী আদালতে যৌতুক ও দেনমহর সহ দুইটি মামলা করেন । ওই মামলা ২টি তুলে নিতে চাপ প্রয়োগ করে আসছিল রিতার ভাই রিপনকে । মামলা তুলে না নেওয়ার ফলে উৎপেতে থাকা নাজমূল হক গংরা ১২/৯/২৫ তারিখে রিপনকে একা পেয়ে নির্মম ভাবে মারপিট করে গুরুতর আহত করে । এ ব্যাপারে ওসি আল আমিন জানান ঘটনা ঘটেছে আমি নিয়মিত মামলা গ্রহণ করেছি ।
Tags
শেরপুর