দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের এমডির অপসারণ দাবিতে বিক্ষোভ


ফারুক মিয়াঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে আখচাষীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে মিলের ১ নম্বর গেইট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

আখচাষীদের অভিযোগ, এমডি আমিনুল ইসলাম মিল পরিচালনায় নানা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির সঙ্গে জড়িত। তিনি ঘুষ গ্রহণ, সার কেলেঙ্কারি, চাষীদের হয়রানি এবং ন্যায্য অধিকার ক্ষুণ্ন করছেন। এমনকি চাষীদের অপমান করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এসব অভিযোগের বিচার ও তাঁর বদলির দাবি জানালেও সদর দপ্তর থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন চাষীরা।

সমাবেশে বক্তারা বলেন, “মিল বাঁচাও, জিল বাংলা রক্ষা কর”—এই শ্লোগানে চাষীরা এখন ঐক্যবদ্ধ। দুর্নীতিবাজ ও চাষীবিদ্বেষী এমডির অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কৃষকের পক্ষে বক্তব্য দিয়েছে, ফজলুল হক,মোস্তফা, রঞ্জু কমিশনার সহ অন্যান্য কৃষক গণ। 

সমাবেশ শেষে চাষীরা একটি প্রতিবাদ মিছিলও বের করেন, যা মিল গেইট এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। পরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অতিরিক্ত চেয়ারম্যান মো. রাশেদুল হাসান কৃষকদের আশ্বস্ত করে বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে দুই সপ্তাহ সময় নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন