এম এ রশিদ :
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ২০২৫ সালে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মনসুর মিয়ার স্বরণে প্রতিষ্ঠা করা হয়েছে শহীদ মনসুর স্মৃতি সংঘ।
বুধবার বিকেলে মোহাম্মদপুরের বসিলায় দোয়া মাহফিল ও মিলন মেলার মাধ্যমে সামাজিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শহীদ মনসুর স্মৃতি সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে এলাকার উন্নয়ন, মানবকল্যাণ এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাবে।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে সমাজ উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন সম্ভব।
সংগঠনের নেতৃবৃন্দ ঘোষণা দেন যে, শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা ও দুঃস্থদের সহায়তায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দঁড়াবে।
অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেছেন বছিলা অনলাইন সোশ্যাল প্লাটফর্ম।
