মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) :
কুমিল্লা মুরাদনগরস্থ বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষনার দাবীর অযুহাতে মুরাদনগরে ফ্যাসিস্ট হাসিনার দোসর গোলাম কিবরিয়া গং কর্তৃক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নিয়ে সমাবেশের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে মুরাদনগরের সর্বস্তরের জনগণ। গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বাঙ্গরা বাজার থানা মার্কেটের সামনে বাঙ্গরা থানার সর্বস্তরের জনগণ ব্যানারে করা সমাবেশে বিএনপিসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন। বিএনপি নেতারা বলেন-উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিতর্কিত কর্মকান্ডে মুরাদনগরবাসী লজ্জিত। এই মুরাদনগরের রাস্তাঘাট, ব্রীজ, কালভাট, শিক্ষাপ্রতিষ্ঠান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের হাতে গড়া। কায়কোবাদ সাহেব তার জিবনের গুরুত্বপূর্ণ ৪২টি বছর মুরাদনগরের সর্বস্তরের জনগণের কল্যানে ব্যায় - করেছেন। তার অবদানেই আজ আমরা গাড়ি নিয়ে মুরাদনগরের প্রত্যেকটি বাড়িতে যেতে পারি। বিএনপি ক্ষমতায় আসলে কায়কোবাদ দাদাই বাঙ্গরাকে উপজেলা করবে ইনশাআল্লাহ।
সভায় বক্তারা বলেন, বাঙ্গরা উপজেলা বাস্তবায়নের নামে বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ তার সঙ্গীয় - আওয়ামী লীগ নেতাদের দিয়ে মুরাদনগরে ফের আওয়ামী লীগের পূনর্বাসন করে সমাবেশ করার মত - ধৃষ্টতা দেখিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আবারো আওয়ামী লীগ দিয়ে সমাবেশের চেষ্টা করলে আমরা প্রতিহত করব।
আমরাও বাঙ্গরাকে উপজেলা চাই তবে আওয়ামী লীগের পূনর্বাসন সহ্য করব না। আওয়ামী লীগ উপদেষ্টা আসিফ ও এনসিপির ব্যানারে সমাবেশ করছে এটা আর সহ্য করা হবে না। প্রশাসন ব্যবস্থা না নিলে আমরাই প্রতিহত করব। বাঙ্গরা বাজার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে- যুবদল সভাপতি আব্দুল বাছিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মো: মহিউদ্দিন মন্জু।
