ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
আজ বুধবার ০১ অক্টোবর ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫।-এর প্রতিপাদ্য "একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো; সযত্নে তোমায় রাখবো, আগলে।" বিশ্বব্যাপী প্রবীণ জনগোষ্ঠী দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, ২০৫০ সালের মধ্যে প্রতি ছয় জন মানুষের মধ্যে একজন ৬৫ বছরের বেশি বয়সী হবে। বাংলাদেশেও প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৮০ লাখ প্রবীণ রয়েছেন, যা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, আগামী তিন দশকে এই সংখ্যা ৩ কোটি ছাড়াতে পারে। প্রবীণরা আমাদের জীবনের দিকনির্দেশক। তারা অভিজ্ঞতা, জ্ঞান ও সামাজিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ সংরক্ষক। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যার ঝুঁকি বাড়ে। তাই শুধুমাত্র দিবস পালনই যথেষ্ট নয়; তাদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক সম্মান নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব।
বয়স বৃদ্ধির সঙ্গে শরীরের পরিবর্তন
বয়স বাড়ার সঙ্গে শরীরের অনেক প্রাকৃতিক পরিবর্তন ঘটে। সাধারণত দেখা যায়:
১. শক্তি ও স্থায়িত্ব হ্রাস: বয়স্কদের হাড়, জয়েন্ট এবং পেশী দুর্বল হয়। হালকা ব্যায়াম বা দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে পড়ে।
২. দৃষ্টি ও শ্রবণ হ্রাস: চোখে ঝাপসা, রঙের স্বচ্ছতা কমা এবং শ্রবণশক্তি দুর্বল হয়ে যায়।
৩. দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট রোগ, বাত ও অস্টিওপোরোসিস প্রবীণদের মধ্যে সাধারণ।
৪. মানসিক পরিবর্তন: একাকীত্ব, স্মৃতিশক্তি হ্রাস, বিষণ্ণতা এবং মানসিক চাপ বৃদ্ধি পায়।বয়স বৃদ্ধির সঙ্গে শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক ও সামাজিক সমস্যাও বৃদ্ধি পায়। পরিবারের অবহেলা, সামাজিক বিচ্ছিন্নতা বা অনুপযুক্ত যত্ন প্রবীণদের জীবনে বড় প্রভাব ফেলে। তাই সচেতনতা ও সঠিক যত্ন অপরিহার্য।
প্রবীণদের স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ
১. প্রাকৃতিক বয়স্ক পরিবর্তন: কোষের কার্যকারিতা কমে যায়, অঙ্গপ্রত্যঙ্গ ধীরে কাজ করে।
২. দীর্ঘস্থায়ী রোগ: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাড়ক্ষয় (অস্টিওপোরোসিস), বাত।
৩. অপুষ্টি ও হজম সমস্যা: দাঁতের সমস্যা, হজমে সমস্যা, পর্যাপ্ত পুষ্টি গ্রহণ না করা।
৪. অচল জীবনযাপন: দৈনন্দিন শারীরিক কাজ ও ব্যায়াম কমানো।
৫. মানসিক চাপ ও একাকীত্ব: পরিবারের অবহেলা, সামাজিক বিচ্ছিন্নতা।
৬. দুর্ঘটনা ও আঘাত: ভারসাম্যহীনতা, দৃষ্টি দুর্বলতা।
৭. পরিবেশগত ঝুঁকি: অপ্রয়োজনীয় আসবাব, আলো কম থাকা, নিরাপত্তাহীন ফ্লোর।
সাধারণ লক্ষণ যা দৃষ্টি দেয়
প্রবীণদের মধ্যে শারীরিক ও মানসিক সমস্যা নিম্নলিখিতভাবে প্রকাশ পায়:- * সহজে ক্লান্তি বা হাঁটতে অসুবিধা * জয়েন্টে ব্যথা বা শক্ত হয়ে যাওয়া * চোখে ঝাপসা, দৃষ্টিশক্তি হ্রাস * ঘন ঘন প্রস্রাব বা ডায়াবেটিসের লক্ষণ * স্মৃতিশক্তি কমে যাওয়া, ভুলে যাওয়া * ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া * মানসিক অবসাদ, অনিদ্রা বা একাকীত্ব * হঠাৎ চোট বা ফ্লোরে পড়ে যাওয়ার ঘটনা * সামাজিক যোগাযোগে আগ্রহ কমে যাওয়া।যদি এ ধরনের লক্ষণ দেখা যায়, তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রয়োজনীয় পরীক্ষা ও রোগ নির্ণয়
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুস্থতার মূল চাবিকাঠি। প্রবীণদের জন্য প্রয়োজনীয় পরীক্ষা:- * রক্ত পরীক্ষা: রক্তে শর্করা, কোলেস্টেরল, লিভার ও কিডনি ফাংশন * হৃদরোগ নিরীক্ষণ: ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম * হাড়ের ঘনত্ব পরীক্ষা: অস্টিওপোরোসিস শনাক্তকরণ * চোখ ও শ্রবণ পরীক্ষা * মানসিক স্বাস্থ্য মূল্যায়ন: ডিমেনশিয়া, আলঝেইমারস, বিষণ্নতা শনাক্তকরণ।এই পরীক্ষা নিয়মিত হলে, রোগের আগেভাগে শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা সম্ভব।
প্রবীণদের সম্ভাব্য জটিলতা
বয়স বৃদ্ধির সঙ্গে প্রবীণদের মধ্যে নানা জটিলতা দেখা দেয়:- * হার্ট অ্যাটাক বা স্ট্রোক * কিডনি বা লিভারের জটিলতা * হাড় ভাঙা ও স্থায়ী প্রতিবন্ধকতা * ডিমেনশিয়া বা আলঝেইমারস
* বিষণ্নতা, মানসিক চাপ ও সামাজিক বিচ্ছিন্নতা।এই জটিলতা প্রতিরোধে পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
সতর্কতা ও প্রতিরোধের উপায়
১. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: বছরে অন্তত দুইবার রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল পরীক্ষা।
২. সুষম খাদ্যাভ্যাস: শাকসবজি, ফল, ডাল, মাছ; কম তেল, লবণ ও চিনি।
৩. নিয়মিত ব্যায়াম: প্রতিদিন ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম। যোগব্যায়াম ও ভারসাম্য অনুশীলন।
৪. পর্যাপ্ত ঘুম: ৬–৭ ঘণ্টা; শান্ত, আরামদায়ক পরিবেশ।
৫. মানসিক স্বাস্থ্য বজায় রাখা: পরিবারের সঙ্গে কথোপকথন, হবি, সামাজিক কার্যক্রম।
৬. দুর্ঘটনা প্রতিরোধ: বাড়িতে পর্যাপ্ত আলো, গ্রিপ-বার, মসৃণ মেঝে, অপ্রয়োজনীয় আসবাব সরানো।
৭. চোখ ও শ্রবণ সংরক্ষণ: বছরে একবার পরীক্ষা, প্রয়োজনে চশমা বা লেন্স ব্যবহার।
৮. ওষুধ সচেতনতা: প্রেসক্রিপশন সময়মতো, পার্শ্বপ্রতিক্রিয়া নজরে রাখা।
৯. সামাজিক সম্পৃক্ততা: বন্ধু, ক্লাব, ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ।
১০. পরিবারের সহযোগিতা: মতামত শোনা, সিদ্ধান্তে অংশগ্রহণ নিশ্চিত করা।
প্রবীণদের জন্য ৫টি স্বাস্থ্যকর অভ্যাস
১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন।
২. সুষম খাদ্য খান; তেল-লবণ-চিনি কমান।
৩.পর্যাপ্ত পানি পান করুন এবং ৬–৭ ঘণ্টা ঘুমান।
৪. বই পড়া, প্রার্থনা, হবি বা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকুন।
৫.পরিবারের সঙ্গে সময় কাটান; এটি সেরা মানসিক ঔষধ।
মানসিক স্বাস্থ্য ও সামাজিক সংযোগের গুরুত্ব
শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতাও প্রবীণদের জীবনে সমান গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য রক্ষায় কার্যকর পদ্ধতি:- * পরিবারের সঙ্গে নিয়মিত সংযোগ * বন্ধু ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ * পড়াশোনা প্রার্থনা বা ধ্যান,বয়সজনিত মানসিক চাপ ও বিষণ্নতার ক্ষেত্রে মনোবিজ্ঞানীর পরামর্শ গ্রহণ।সামাজিক সংযোগ ও মানসিক সক্রিয়তা আলঝেইমারস ও ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।
পরিবার ও সমাজের দায়িত্ব
প্রবীণদের যত্ন শুধুমাত্র চিকিৎসা নয়। পরিবারের এবং সমাজের দায়িত্ব:- * প্রবীণদের মতামত এবং সিদ্ধান্তে অংশগ্রহণ নিশ্চিত করা
* স্নেহ ও সম্মান প্রদর্শন * মানসিক ও শারীরিক সহায়তা * নিরাপদ, পরিচ্ছন্ন ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা * সামাজিক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ দেওয়া।পরিবার ও সমাজের সক্রিয় সহযোগিতা ছাড়া প্রবীণদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখা কঠিন।
আন্তর্জাতিক প্রবীণ দিবসের গুরুত্ব
আন্তর্জাতিক প্রবীণ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, প্রবীণদের প্রতি যত্ন ও সেবা কেবল নৈতিক দায়িত্ব নয়। এটি আমাদের সমাজের স্বাস্থ্য, নৈতিক মূল্যবোধ এবং ভবিষ্যতের প্রতিফলন। আজকের তরুণরাই একদিন প্রবীণ হবে। তাই তাদের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি যত্নশীল হওয়া আমাদের সামাজিক ও নৈতিক কর্তব্য।স্বাস্থ্যবান প্রবীণ সমাজকে শক্তিশালী, সুস্থ ও সুন্দর করে। প্রতিদিনের ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম ও মানসিক সাপোর্ট প্রবীণদের দীর্ঘায়িত এবং সুস্থ জীবন নিশ্চিত করতে সাহায্য করে।
> প্রবীণদের সমস্যায় হোমিও সমাধান:-
হোমিওপ্যাথি হলো একটি প্রাকৃতিক ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি, যা রোগের লক্ষণ নয়, রোগের মূল কারণ বোঝার মাধ্যমে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রবীণরা বয়স বৃদ্ধির সঙ্গে শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যা অনুভব করেন। হোমিওপ্যাথি এই সমস্যা মোকাবেলায় সহায়ক হতে পারে।
১. জয়েন্ট ও হাড়ের সমস্যা :- বয়স বাড়ার সঙ্গে হাড় ক্ষয়, আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথা দেখা দিতে পারে। হোমিওপ্যাথি ঔষধসমূহ:রাস টক্সিকোডেন্ড্রন, ব্রাইওনিয়া এল্বাব, ক্যালকেরিয়া ফসফোরিকা।
২. হৃদরোগ ও রক্তচাপ :- হৃদপিণ্ডের স্বাস্থ্য ও রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য:ক্রাটেগাস।
৩. পাচন ও মেটাবলিজম :- হজম, কোষ্ঠকাঠিন্য বা ডায়াবেটিস সমস্যায়:নাক্স ভূমিকা,
লাইকোপোডিয়াম ক্লাভাটাম, সেইজিজিয়াম জাম্বোলানাম।
৪. দৃষ্টি ও শ্রবণ সমস্যা,বয়সজনিত দৃষ্টি ও শ্রবণ হ্রাসে:কোনিয়াম ম্যাকুলাটাম।
৫. মানসিক চাপ ও আবেগজনিত সমস্যা: বৃদ্ধ বয়সে স্মৃতিশক্তি হ্রাস, বিষণ্নতা বা উদ্বেগ দেখা দিতে পারে। হোমিওপ্যাথি মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে: ইগনেসিয়া আমারা
বারাইটা কার্বোনিকা, জেলসেমিয়াম।
৬. ঘুম ও মানসিক প্রশান্তি পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি নিশ্চিত করতে: কফিয়া ক্রুডা,পালসেটিলা।
৭. রোগপ্রতিরোধ ও সুস্থতা: হোমিওপ্যাথি প্রবীণদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দীর্ঘায়ু বৃদ্ধি করে এবং জীবনের মান উন্নত করে। হালকা ব্যায়াম, সুষম খাদ্য ও সামাজিক কার্যক্রমের সঙ্গে মিলিয়ে হোমিওপ্যাথি আরও কার্যকর হয়। > সতর্কতা :-হোমিওপ্যাথি ঔষধ ব্যবহারের আগে যোগ্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং দীর্ঘস্থায়ী বা গুরুতর রোগ যেমন হার্ট, কিডনি বা লিভারের ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে নিতে হবে।
পরিশেষে বলা যায়, বয়স বৃদ্ধির সঙ্গে শারীরিক ও মানসিক সমস্যা ক্রমশ প্রকট হয়ে ওঠে। বয়সের সঙ্গে হৃৎপিণ্ড, কিডনি, জয়েন্ট, চোখ এবং স্মৃতিশক্তি সংক্রান্ত সমস্যাগুলি সাধারণ হয়ে ওঠে। অনেক সময় ধীরগতিতে চলা রোগ বা অজানা সমস্যাগুলোই প্রবীণদের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক সহায়তা অত্যন্ত জরুরি। নিয়মিত হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম ও প্রয়োজনমতো ঔষধ সঠিকভাবে গ্রহণ প্রবীণদের স্বাস্থ্যের জন্য সহায়ক।
মানসিক স্বাস্থ্যের জন্য পরিবারের সান্নিধ্য ও সামাজিক সংযোগ অপরিহার্য। একাকীত্ব ও মানসিক চাপ প্রবীণদের জন্য বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। তাদের সঙ্গে কথা বলা, সময় কাটানো এবং প্রয়োজনমতো মানসিক সহায়তা প্রদান মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।
আমাদের সমাজে প্রত্যেকের দায়িত্ব হলো প্রবীণদের সম্মান, যত্ন ও সেবা নিশ্চিত করা। এটি শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং সমাজকে সুস্থ, মানবিক ও শক্তিশালী রাখার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রবীণদের মর্যাদা রক্ষা ও তাদের জীবনকে সুষ্ঠু ও আরামদায়ক করা আমাদের সম্মিলিত দায়িত্ব। যত্নশীল সমাজই সজীব, মানবিক ও সমৃদ্ধশালী সমাজ হিসেবে পরিচিত হয়।
লেখক:
চিকিৎসক, কলাম লেখক ও গবেষক
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি
ইমেইল: drmazed96@gmail.com
