কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করায় সর্বত্র নিন্দার ঝড় বইছে

কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করায় সর্বত্র নিন্দার ঝড় বইছে


নারায়ণগঞ্জ প্রতিনিধঃ

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দায়েরকৃত প্রায় ৯টি মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত মামলায় গ্রেফতার করায় সিদ্ধিরগঞ্জ এলাকার সর্বত্র নিন্দার ঝড় বইছে।


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকার স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সিরাজুল ইসলাম মন্ডল অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, জনদরদী এবং একজন সমাজসেবক ও দেশপ্রেমিক। তিনি অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তি হিসেবে পরিচিত।


বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তার কোন প্রকার অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ কোনো প্রকার অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন না। এমনকি এই ধরনের কোনো কর্মকান্ডের সাথে তার জড়িত থাকার কোন ধরনের প্রমাণ পাওয়া যায় নাই বলে দাবী করেন স্থানীয় লোকজন।   


কিন্তু তা সত্ত্বেও ২৪ এর ৫ই আগস্টে সংঘঠিত ছাত্র জনতার আন্দোলনে দায়েরকৃত প্রায় ৯টি মামলায় তাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে আসামি করা হয়েছে।


উল্লেখ্য যে, ৫ ই আগস্ট পরবর্তী সময়ে দীর্ঘদিন তিনি এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করলেও গত দুই মাস যাবত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকা সহ অনলাইন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। 


ঐসকল মিথ্যা ও বানোয়াট সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও অপপ্রচারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ২৩ এপ্রিল কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ডের গোদনাইল এসও রোড মন্ডলপাড়াস্থ তার নিজস্ব বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে এই ধরনের মিথ্যা ও হয়রানি মূলক মামলায় গ্রেফতারে এলাকার সর্বত্র নিন্দার ঝড় বইছে। 


স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত বর্তমান বিএনপি সরকারের শাসনামলে অন্তত পক্ষে একজন ব্যক্তিকে সত্য মিথ্যা যাচাই সাপেক্ষে গ্রেফতার করা এবং প্রয়োজনে উপযুক্ত শাস্তি প্রদান করার মত সত্য সঠিক ও ন্যায় সঙ্গত কার্যক্রম পরিচালনা করা এবং দেশের প্রতিটি স্তরে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা সহ, দেশ থেকে বৈষম্যের কিছুটা হলেও অবসান ঘটাতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে ২০২৬ এর বৈষম্যহীন গণতন্ত্রকামী বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার। 


কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় হল বর্তমানে বিএনপির কিছু নামধারী ও স্বার্থান্বেষী অসাধু নেতা কর্মীর শলা পরামর্শ ও কুচক্রান্তের কারণে সমাজের এই ধরনের সৎ ও যোগ্য নিরীহ, নিরপরাধ স্বনামধন্য ব্যক্তিদেরকে ৫ই আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে দায়ের কৃত মামলায় আসামি করে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করিয়ে হয়রানি করে তাদের সম্মান ক্ষুন্ন করা হচ্ছে।


এমতাবস্থায় স্থানীয় এলাকাবাসী ও সুশীলসমাজের প্রতিনিধিদের মতামত, বর্তমান বিএনপির গণতান্ত্রিক সরকারের আমলে এই ধরনের সৎ, যোগ্য ও সমাজের তথা দেশের সর্বদা মঙ্গলকামনাকারী এই ধরনের নিরীহ ও নিরপরা স্বনামধন্য ব্যক্তিদের মিথ্যা ও হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি দিলে সরকারের ভাব মূর্তি ও নিরপেক্ষতা নিশ্চিত হবে বলে তারা মনে করেন।


পরিশেষে তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন