মোহাম্মদ এরশাদ মিয়া, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৫নং সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শফিদুল ইসলাম মনির নিজ বাসভবনে এক নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এলাকাবাসী এ উঠান বৈঠকের আয়োজন করেন। উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ভোটার ও এলাকাবাসী চেয়ারম্যান পদপ্রার্থী শফিদুল ইসলাম মনিকে তাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বস্ত প্রদান করেন।
অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সফিজ উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ স্বাধীন।
উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু সামা, সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ জিয়াউল হক জিয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন, সলিমাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল হোসেন এবং ইউপি সদস্য মোহাম্মদ স্বপন দেওয়ান মোহাম্মদ বাবুল দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৈঠকে বক্তারা সলিমাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের সেবা এবং একটি সুশাসিত ইউনিয়ন গঠনের লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শফিদুল ইসলাম মনির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

