এ,বি,এম হাবিবুর রহমান, নওগাঁ : নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নের ভোলাবাজার হইতে রায়পুর পর্যন্ত প্রায় ১কিলোমিটার রাস্তার কাজে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। যার কারণে ৪ দিন যেতেই প্রথম দিনের বৃষ্টিতে পাকা রাস্তা থেকে পিচ পাথর গুলো উঠে যাচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বৈকাল ৫ ঘটিকার সময় স্থানীয় জন-সাধারণ ভোলাবাজারের ওই রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। স্থানীয়রা জানান,২৪ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের দিন ১১ থেকে ১১.৩০ মিনিটের সময় ঠিকাদের কাজের লোকজন হুটহাট করে এসে নামাজের সময় পর্যন্ত খুবই স্বল্প সময়ের মধ্যে কোন রকম পিচ-পাথর ফেলে চলে গিয়েছে। পরবর্তীতে বৈকালে স্থানীয় লোকজন এসে দেখে বিষয়টি বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের জানায়। পরবর্তীতে রবিবার রাতে বৃষ্টি হলে,সকালে স্থানীয় জনগন দেখতে পায় রাস্তা থেকে পিচ-পাথর উঠে গেছে। এ নিয়ে জনরোষের সৃষ্টি হয়। স্থানীয়রা দাবী করে বলেন,এই রাস্তাটি উল্টিয়ে পূনরায় সিডিউল মোতাবেক উপকরণ দিয়ে,রাস্তার কাজটি সম্পূর্ণ করা হোক।
এ বিষয়ে ঠিকাদার মিঠু সাহেবের সাথে কথা হলে তিনি জানান, সরকারি সিডিউল মোতাবেক রাস্তাটির কাজ করা হয়েছে এবং সেখানে সরকারি অফিসের লোকজন উপস্থিত ছিল। কাজের কেন ত্রুটি করেন নাই বলে জানান।
এ বিষয়ে মান্দা উপজেলার প্রকৌশলীর সাথে মোবাইলে কথা জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১২ টার সময়,সরেজমিনে রাস্তায় গিয়েছিলেন এবং পরিদর্শন করে দুটি জায়গাসহ কিছু কিছু জায়গায় ত্রুটি পেয়েছেন পরবর্তীতে ত্রুটি যুক্ত রাস্তার জায়গা গুলো সমাধান করা হবে বলে জানান।
