বিশেষ প্রতিবেদক : ডিএমপি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাসির উদ্দিন, এস আই মোঃ নাজমুল হাসান, এস আই মোঃ শিব্বির আহমদ, এস আই দেবাসীস হাওলাদার, এস আই মোঃ ওয়ালিদ হোসেন, এস আই মোঃ লিটন মিয়া, এস আই মোঃ সোহেল কুদ্দুস, এস আই মোঃ ওসমান গণি, এস আই মোঃ রাজিবুল ইসলাম, এ এস আই মোঃ দেলেয়ার হোসেন, এ এস আই মোঃ সিরাজুল ইসলাম, এ এস আই মোঃ সোহেল সরকারসহ থানার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ পৃথক অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযান চালিয়ে গত আগস্ট মাসে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১শ ২৮ ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃদের মধ্যে মাদক মামলায় ৯ জন, গ্রেফতারী পরোয়ানায় ২২ জন, দস্যুতা ও ছিনতাইয়ের দায়ে ৭ জন, অস্ত্র মামলায় ৪ জন, ডিএমপি আইনে ৭৫ জন, প্রতারণার দায়ে ১ জন, চাঁদাবাজির মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নব অভিযান এর সহকারী সম্পাদক, ডেইলী নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একধিক স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত লেখক, কবি ও কলামিস্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান। উল্লেখ্য যে এ সময়ে ২টি বিদেশী পিস্তল, ৮শ গ্রাম গাঁজা, ৩৭টি ইয়াবা এবং জিডিমূলে ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Tags
জাতীয়
