শেরপুরের ঝিনাইগাতীতে শিশু হত্যার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত


গোলাম রব্বানী-টিটু (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার সকালে কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও রাজ্জাক মোড়ে শিশু ইসমাইলকে হত্যার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসীরা । মানববন্ধনে শিশু ইসমাইলকে সম্প্রতি নৃশংসভাবে  খুন করে নাজমুল লাশ গুম করার চেষ্টা করে ব্যার্থ হয় । নাজমুলের ফাঁসি ও অন্যান্য আসামিদের সুষ্ঠ বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে এ দাবি তুলেন ।

এতে বক্তব্য রাখেন কমল মিয়া, মাহা আলম, আরেফিন সোয়াগ, লুৎফর রহমান লাজু সহ অনেকেই । নিহত শিশুর পিতা শ্রমিক দলের নেতা  আলী আকবরের ছেলে আরমান মাছুদকে দায়ী করে বলেন সে আসামিদের পক্ষ নিয়ে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টায় লিপ্ত থেকে মোটা অংকের টাকার লোভ দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন । মূল আসামি নাজমুল জেলহাজতে থাকলেও অন্যান্য আসামি এখনও ধরা ছোঁয়ার বাইরে আছে বলেও অভিযোগ করেছেন । 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন