এ.বি.এম.হাবিব : নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাড়ি ঘরের দেয়াল ভেঙে দখল নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চামচরণপুর গ্রামে।এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃশামসুল আলম। অভিযোগ রয়েছে,প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।এ বিরোধ কে কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বর রাত ৯টার সময় প্রতিবেশী মোঃ সাইদুর রহমান, মোঃ এমদাদুল,মোঃ একরামুল বাবু,মোঃ রাসেল, মোঃ সানোয়ার, মোঃ এরফান ও মোঃ আকলেছার বাবুসহ কয়েকজন লাঠি,রড ও হাসুয়া নিয়ে তাঁর বাড়ির খলিয়ানে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। এসময় তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বসতবাড়ির টিনের বেড়া ও বাড়ির মাটির ঘরের দেয়াল ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।ঘটনার পর শামসুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা আত্মরক্ষার্থে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় এবং ১৮ সেপ্টেম্বর থানা পুলিশের হস্তক্ষেপে তারা বাড়ি ফিরে আসেন বলে প্রতিবেশীরা জানান। অভিযোগে রয়েছে,বিবাদীরা বসতবাড়ির দেয়াল ভেঙে দখল নেয়ার চেষ্টার পাশাপাশি বাড়ির সামনের খলিয়ান বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে এবং ভুক্তভোগী পরিবারকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। এ ঘটনায় ভুক্তভোগী জরুরি আইনি সহায়তা প্রার্থনা করেছেন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীন রেজা জানান,লিখিত অভিযোগ পেয়েছেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে হবে বলে জানান।
