শ্রীমঙ্গলে পলাতক মাদক ব্যবসায়ী স্বপন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ

শ্রীমঙ্গল থানা পুলিশের হা‌তে আটক মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৪২)।  ছ‌বি : শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার প্রতি‌নি‌ধি

মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল থানার ও‌সি মো: আমিনুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পুলিশের এক‌টি টহল দল বি‌শেষ অভিযান চা‌লি‌য়ে পৌরসভার সোনার বাংলা রোডের কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৪২) কে গ্রেফতার ক‌রে‌ছে। 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪শে আগস্ট ২০২৫ ইং  শহরের সোনার বাংলা রোডস্থ আসামি স্বপন মিয়ার বাড়ির সামনে রাস্তায় স্থানীয় জনসাধারণ ইয়াবাসহ স্বপ‌নের সহ‌যোগী আসামী আকাশ দাশকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেন। এসময় ঘটনাস্থল থে‌কে মাদকের মূল হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া পালিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে আটককৃত আসামীসহ আকাশ দাশকে ও পলাতক আসামী স্বপন মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং ২৪(০৮)২৫ দায়ের করা হয়। আসামী স্বপন মিয়া উক্ত মামলার পলাতক আসামী ছিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা র‌য়েছে। এবং উক্ত স্বপন পেশাদার এক মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় জনশ্রুতি রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব‌্যাবসায়ী   স্বপন মিয়াকে বিচা‌রের নি‌মি‌ত্তে থানা পু‌লিশ সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন