তরুণীর সঙ্গে পুলিশ কর্মকর্তার শারীরিক সম্পর্ক! এসআই সুজন সাময়িক বরখাস্ত



মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : 
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শ্যামের বিরুদ্ধে এক তরুণীর সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযোগকারী তরুণী জানান যে এসআই সুজন শ্যাম দীর্ঘদিন ধরে তাকে বিয়ের আশ্বাস দিয়ে আসছিলেন এবং এই সুযোগে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে, গত ১৩ সেপ্টেম্বর ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা খুঁজে পায়। এর পরপরই এসআই সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়াও, তার আপত্তিকর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন জানান, যদিও এটি ধর্ষণের ঘটনা নয়, তবে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন