এক চিতল মাছের দাম ১৪ হাজার ৮০০ টাকা

 


নিজস্ব প্রতিবেদক : ঢাকার রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৮শ’ কেজি ওজনের একটি বড় চিতল মাছ। আড়তে আনা হলে সেই মাছটির দাম হাঁকা হয়েছে ১৪ হাজার ৮শ টাকা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ১৪ হাজার ৮শ টাকায় কিনে নিয়েছেন।

তিনি বলেন, দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে চিতল মাছটি ধরা পড়ে। পরে জেলে সরাসরি দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের আনু খাঁর আড়তে নিয়ে আসেন। সেখানকার আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে আমি ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে চিতল মাছটি মোট ১৪ হাজার ৮শ টাকায় কিনে নিয়েছি। মাছটি কেজিতে কিছু লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে বিক্রি করে দেবেন বলে জানান সম্রাট শাহজাহান শেখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন