এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, বীর মুক্তিযোদ্ধা এম সুরুজ্জামান আকন্দ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, বিজিবি কোম্পানী কমান্ডার আ: লতিফ, সিনিয়র সাংবাদিক এস, কে সাত্তার ও গোলাম রব্বানী-টিটু প্রমুখ ।
সভার সভাপতি আশরাফুল আলম রাসেল বন্যায় ক্ষতিগ্রস্থ বাঁধ পানি উন্নয়ন বোর্ড থেকে নির্মাণের উদ্যোগ নেয়া ও স্থায়ী ভাবে শহর রক্ষা বাঁধ নির্মাণের আলোচনা হচ্ছে । বন্যার্তদের মাঝে সরকারি ভাবে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশে বিতরণ করা হয়েছে বলে জানান ।
তিনি আরো বলেন অবৈধ বালু উত্তোলন ও আইন শৃঙ্খলা অবনতির সাথে যে দলেরই হোক বা যত রড় নেতাই হোক কাউকে ছাড় দেয়া হবে না সবাই তথ্য দিয়ে সহযোগিতা করবেন জানিয়ে সভা সমাপ্ত করেন । পরে আসন্ন দূর্গপূজা নির্বিঘেœ পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় উপজেলার সকল মন্ডপে নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।