গোলাম রব্বানী টিটু, (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকান্ডের মামলায় প্রধান আসামী সহ ৪০জন বিএনপি নেতাকর্মীদের আজ হাইকোর্ট থেকে জামিন হয়েছে । ঝিনাইগাতী থানায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ আসামিকে আগাম জামিন দিয়েছেন বিজ্ঞ বিচারকগণ। ৬ সপ্তাহের জন্য তাদের জামিন দেওয়া হয়েছে। আজ বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার প্রধান আসামি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ অন্যান্য বিএনপি নেতারা। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। উল্লেখ্য শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২৮ জানুয়ারী বিএনপি জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী মারজিয়ার সাক্ষরে মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনের নামে ও অজ্ঞাত ৫০০ জনের নামে মামলা দায়ের করেন। বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান জানান, নির্বাচনের মাঠ থেকে দুরে রাখার জন্যে বিএনপি নেতাকর্মীদের নামে বেনামে মামলা করেছে । তদন্ত পূর্বক সত্য ঘটনা বাহির করে হত্যা কান্ডের বিচার আমরাও চাই জানিয়ে বলেন যাদের নামে মামলা হয়েছে তারা হত্যাকান্ডের সাথে জড়িত নই । রাজনৈতিক ভাবে মামলা করে আমাদের হয়রাণী করা হচ্ছে আমরা আজ ন্যায় বিচার পেয়ে জামিন লাভ করেছি বাকি আসামিদের জামিনের আবেদন করা হয়েছে । অপর দিকে জেলা জামায়াত নেতৃবৃন্ধ আজ দুপুরে মামলার বাদীকে নিয়ে শেরপুরে জামিন বাতিলের জন্যে এক সংবাদ সরম্মেলন করেছেন ।
Tags
শেরপুর
