টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন - নিবার্চনী জনসভায় লাভলু


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গনতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক নাগরপুর-দেলদুয়ার গঠনে ধানের শীষ প্রতিকে ভোট চাইলেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির দলীয় প্রাথর্ী সাবেক ছাত্র নেতা রবিউল আওয়াল লাভলু। গতকাল সোমবার বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল নিবার্চনী জনসভায় তিনি ভোটারদের কাছে এ আহবান জানান। তিনি বলেন, আপনারা যদি আমাকে নিবার্চিত করেন তাহলে আমি আমার নিবার্চনি এলাকায় দুর্নীতিবাজ, চাদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো। আমি অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয়ও দেবনা। তিনি আরও বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারীর  নিবার্চন অত্যন্ত গুরুত্বপূর্ন নিবার্চন কাজেই ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। 

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিয়োদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও  সাধারন-সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা ও এম ফিরোজ সিদ্দিকী,উপজেলা বিএনপির সদস্য দিপালী চক্রবত্রর্ী,মনোয়রা মকুল, শরিফ উদ্দিন আরজু,এ্যাড.ইকবাল হোসেন খান,মোঃ আতিকুর রহমান আতিক,সাংগঠনিক রফিজ উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ খান,প্রচার-সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সহ প্রচার-সম্পাদক আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাজাহান সাজু,কৃষকদলের সাধারন-সম্পাদক মোঃ জাহিদ হাসান,ছাত্রদলের আহবায়ক মীর খালেক মাহবুব রাসেল প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন