হাফেজ নজরুল (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় স্বাভাবিক মৃত্যুকে হত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার চান্দেরচর ইউনিয়নের নাগেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগেরচর গ্রামের আপনদুলাল (৬০) সকালে সিতারামপুর বাজারে মনিরের চা দোকানে তার ভাতিজা তালা প্রতীকের সমর্থক মো. মবিনকে হোমনার বিএনপির জন সভায় যাওয়ার জন্য বললে সে রাজি না হওয়ায় তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর সে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এরপর ঘটনাটিকে রাজনৈতিক প্রতিপক্ষরা ‘হত্যা’ বলে প্রচার করার চেষ্টা করেন এবং ময়নাতদন্তের দাবী উঠে।
পরবর্তীতে মৃত আপন দুলালের ছেলে মো. আনিসুর রহমান ইউএনও বরাবর লিখিত আবেদন করে এ মৃত্যুকে স্বাভাবিক মৃত্যুবলে উল্লেখ করে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি নেন।
মৃত আপন দুলালের ছেলে মো. আনিসুর রহমান জানান, “আমার বাবা দীর্ঘদিন ধরে হার্টঅ্যাটাক রোগে ভুগছিলেন। আজ সকালে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমি দরখাস্ত দিয়ে পোষ্টমর্টেম ছাড়াই বাবার লাশ দাফনের অনুমতি চেয়েছিলাম।” কিন্ত ফেইজবুকে লেখা লেখির কারনে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, “মৃতের ছেলের কোন অভিযোগ নাই। তবে বিভিন্ন ফেইজবুকে লেখা লেখি হচ্ছে,আবার ৯৯৯ নাইনে ফোন দিচ্ছে। তাই মৃত্যর কারন নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
