নাগরপুরে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে মিছিল

  


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনে বিজয় করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় নাগরপুর সদর ইউনিয়নের ২ং ওয়ার্ডের  উদ্যোগে বাবনাপাড়া বেপারি পাড়া দাখিল মাদ্রাসা সামনে থেকে একটি  বিশাল মিছিলটি বের করে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। বাজারে দোকানে দোকানে ধানের  শীষ প্রতীকে ভোট চান ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন। 

এসময় উপস্থিত উপজেলা বিএনপির সহ - সভাপতি শিব শংকর সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মো.রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদ মিজানুর রহমান লাভলু, সদস্য  মো. জাকির হোসেন, সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো.লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র  সহ-সভাপতি মো.আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো.গোলাম মাওলা মোস্তফাসহ বিভিন্ন পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন