মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : মুরাদনগরের মানুষ হাজার কোটি টাকার মালিক ইউসুফ আব্দুল্লাহ হারুনকে পরাজিত করে আমাকে বিজয়ী করেছে। টাকা দিয়ে যদি মানুষকে কেনা যেত তাহলেআমি এই কোটিপতির সাথে এমপি হতে পারতাম না। মুরাদনগরের মানুষ টাকার কাছে বিক্রি হয় না বলে মন্তব্য করেছেন কুমিল্লা (৩) মুরাদনগরের সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে মুরাদনগরের শ্রীকাইলের পিড়াপিড়িয়ায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আরো ভাই বলেন- আমাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে জেলে রেখে মারতে চেয়েছিল। আল্লাহর রহমত আমি আপনাদের সামনে বক্তব্য রাখতে পারছি। আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং পূর্বের চেয়ে বেশি ভোটে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
মুরাদনগরের শ্রীকাইলের পিড়াপিড়িয়া ছাড়াও বাঙ্গরা সদর ইউনিয়ন ও চাপিতলা ইউনিয়নের পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এ সময় উপস্থিতি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক সৈয়দ আমজাদ আলী তছু,জহির সিদ্দিকী, সজল খান, বিএনপি নেতা আব্দুল মোমেন,ইসহাক মুন্সি, গোলাম হাক্কানী, আনিছ খান।
যুবদলের ইউনিয়ন সভাপতি গাজী আব্দুল বাছির, আবুল হোসেন,দুলাল হোসেন,জাহাঙ্গীর সওদাগর প্রমুখ।
