নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর নির্বাচনকে ত্বরান্বিত করার পক্ষে মোকনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লাড়ুগ্রামে মোকনা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ উঠান বৈঠক কর হয়। মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন খান রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল। এ সময় মনোয়ার মুকুল বলেন লাভলু নাগরপুরে এর কৃতি সন্তান।সে ছাত্র জীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে সে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি আরো বলেন দেশমাতা বেগম খালেদা জিয়ারের একজন বিশ্বস্ত লোক হিসাবে নিয়োজিত ছিলেন। ১৭টি বছর আপনাদের নিয়ে রাজনীতি করেছেন। ১২ই ফেব্রুয়ারি সারাদিন নারী পুরুষ সকলেই মিলে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকর সূত্রধর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি,মোকনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সানোয়ার হোসেন সামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীরা।
