নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের মিছিল

 


 

নাগরপুর  (টাঙ্গাইল) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে নাগরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশাল একটি মিছিল বের হয়। এ  উপলক্ষে  বৃহস্পতিবার  দুপুরে নাগরপুর উপজেলা  গণমানুষের নেতা  রবিউল আওয়াল লাভলুর নিজ বাসভবন  থেকে বের হয়ে উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে ধানের শীষের প্রচারণা র‍্যালীটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নাগরপুর-দেলদুয়ার আসনে মাটি ও মানুষের নেতা রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।

এসময় নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম,  সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সহ-সাধারন সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু,  যুবদলের ভারপ্রাপ্ত  আহ্বায়ক  নাজমুল হক স্বাধীন,  (ভার:) সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজীব  আহমেদ, উপজেলা   ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলার বিভিন্ন কলেজের ছাত্র দলের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন