কোতয়ালী থানার নতুন ওসি হলেন শাহ মোঃ ফয়সাল আহমেদ


মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : দুষ্টের দমন শিষ্টের পালনে বহুল প্রসংশিত পুলিশ পরিদর্শক শাহ্ মোঃ ফয়সাল আহমেদ ডিএমপি কোতয়ালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সম্প্রতি যোগদান করেছেন। ওসি ফয়সাল আহমেদ বিদায়ী ওসি মোঃ মনিরুজ্জামানের স্থলাবিসিক্ত হলেন। এর পূর্বে তিনি ডিএমপি ভাসানটেক থানার পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।

এ প্রতিবেদক দৈনিক নবঅভিযানের সহকারী সম্পাদক ও ডেইলি নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) এর সাথে গতকাল এক সৌজন্য সাক্ষাতে ওসি ফয়সাল আহমেদ কোতয়ালী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানয়ী রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, ছাত্র/শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রাসঙ্গিক সহযোগীতা কামনা করে তার মতামত ব্যাক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন