এ.বি.এম.হাবিব :
নওগাঁ জেলার মান্দা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ (ফেব্রুয়ারি) বিকেলে মান্দা উপজেলার জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মান্দা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মোঃ আব্দুর রাকিব।
প্রধান অতিথির বক্তব্যে রাকিব বলেন- নওগাঁ-৪ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলের সুষম উন্নয়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত একটি আধুনিক ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে ১১ দলীয় ঐক্য জোট বদ্ধপরিকর। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, “মান্দার মাটি ও মানুষের সাথে জামায়াতে ইসলামীর সম্পর্ক অত্যন্ত গভীর। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং তারা মোঃ আব্দুর রাকিবকে বিজয়ী করতে প্রস্তুত আছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপি'র জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, জেলা সাংগঠনিক সম্পাদক, সেলিম হোসেন, খেলাফত মজলিসের সেক্রেটারি মুফতি আল আমিন।
এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মো. আব্দুল মালেক, ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, শিবির নেতা আমানুল্লাহ , ওয়ালীউল্লাহ সহ অনেকে। সেখানে জনতার ঢলে উপস্থিত হয়ে ছিল, মান্দার আপামর জন সাধারণ।
