গোলাম রব্বানী-টিটু (শেরপুর প্রতিনিধি) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সারা দেশের ন্যায় এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন প্রাপ্ত নগদ টাকা ও শাড়ি বিতরণ করা হয়েছে । মাহে রমজান শেষে পবিত্র ঈদ উপলক্ষে উপজেলা প্রশাসনের তদারকিতে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বাছাইকৃত অসহায়, হত দরিদ্র ও ছিন্নমূল ২০০ পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা করে মোট ৪ লাখ সহ ৩০০ পরিবারের মাঝে ১টি করে শাড়ি বিতরণ করা হয় । এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আল আমীন, উপজেলার সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক, কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল হাসান উপস্থিত থেকে ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব নগদ টাকা ও শাড়ি উপকারভোগীদের হাতে তুলে দেন । এ ব্যাপারে ইউএনও মো: আল আমীন জানান, আমি সরকারের অর্পিত দায়িত্ব পালন করেছি । মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার উপজেলার মানুষের নিকট পৌছে দিতে পেরে এটাই ঈদের আনন্দ উপভোগ করতে পেরেছি বলে জানান । ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারগুলো এই প্রথম সরকারের দেয়া নগদ টাকা ও শাড়ি পেয়ে বেজায় খুশি হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে দোয়া করবেন বলে জানান ।
Tags
শেরপুর
.jpg)