নওগাঁয় জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার প্রতিনিধিদের ইফতার ও দোয়া মাহফিল


এ,বি,এম,হাবিবুর রহমানঃ পবিত্র মাহে রমজানের আবহে নওগাঁয় জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার প্রতিনিধিদের অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) নওগাঁ শহরের চাউল বাজারস্থ ক্রিসেন্ট মার্কেটের ২য় তলায় পত্রিকাটির জেলা কার্যালয়ে আয়োজিত এই মাহফিলে মিলিত হন জেলার সাংবাদিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রতিনিধি মোঃ জুয়েল হোসেন ও স্টাফ রিপোর্টার এ,বি,এম, হাবিবুর রহমানের আয়োজনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আব্দুর কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম আজাদ হোসেন মুরাদ, সহ-সাধারণ সম্পাদক এন আর খোরশেদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ইফতার মাহফিলের শুরুতেই শহরের গরীব, দুঃখী ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং তাদের মাঝে এক অনন্য আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

পরবর্তীতে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম রাজুর পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে উপস্থিত সকলেই একসাথে পবিত্র ২৭তম রোজার ইফতার গ্রহণ করেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিকতার বন্ধনে আবদ্ধ এ আয়োজনটি উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে তোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন