বিপুল ভোটে নির্বাচিত প্রতিনিধি তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবি


দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের  মুন্নী আক্তার তাঁর পদ পুনর্বহাল ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ দেওয়ার দাবি জানান।

সোমবার (২ মার্চ ২০২৬) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২১ মে ২০২৪ সালের নির্বাচনে ৫ জন নারী প্রার্থীকে পরাজিত করে ২৩,৭৬৮ ভোটে জয়লাভ করেন তিনি। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তৃতীয় লিঙ্গের অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসন, অসহায় নারীদের অধিকার নিশ্চিতকরণ এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন,জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করা না হলে জনগণের রায়ই অবমূল্যায়িত হবে। দ্রুত তাঁর পদ পুনর্বহালের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন