বংশালে গাড়ী ও ওয়াকিটকি সহ ৩ ডাকাত গ্রেফতার


মোঃ লুৎফর রহমান (খাজা শাহ) : ডিএমপি বংশাল থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মাহফুজুল হক এর নেতৃত্বে এস.আই.শাহী আল নওশাদ সংগীয় অফিসার ও ফোর্সদের নিয়ে এক অভিযান চালিয়ে থানাধীন নর্থ সাউথ রোডস্থ সুরিটোলা স্কুলের সামনের রাস্তা থেকে সাদা রঙ্গের হায়েজ গাড়ী রেজি নং- ঢাকা মেট্রো-চ ১২-৮২৯৩ এর ড্রাইভার সহ ৩ জনকে গ্রেফতার করেছে। উক্ত গাড়ীটি আটক করার সময় গাড়ির পিছনের দরজা খুলে ৩ জন দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা যথাক্রমে মোঃ মাইনুল ইসলাম সোহেল (৩৮), মোঃ সিয়াম (২২), মোঃ নাঈম হোসেন খান (৪৮)। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদে জানায় ডিবি পরিচয় তাহারা ৬ জন ডাকাতীর প্রস্তুতি নিয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় যাইতেছিল । তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় পলাতক ৩ জনের নাম বাদল আতিক ও ভুবন। এ ব্যাপারে বংশাল থানায় মামলা নং ১ তারিখ ঃ ০১-০৩-২০২৬ইং দায়ের করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আলাউদ্দিন মামলাটির তদন্ত করছেন বলে থানায় কর্তবরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নব অভিযানের সহকারী সম্পাদক ও ডেউলি নিউজ বিডি ডট অনলাইনের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)-কে এক সাক্ষাতে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন