সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও জুয়ারী সহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জন গ্রেফতার



নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি আভিযান পরিচালনাকারী দল ০৯ মার্চ  সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেন। 

গ্রেফতারকৃতরা হলেন, ১। সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পূর্বপাড়া এলাকার মোঃ রানা (২৭),২। একই এলাকার মোঃ গোলজার (৫৫), ৩। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর চানপুর এলাকার মোছাঃ নাছিমা (৩৩), ৪। সিদ্ধিরগঞ্জ থানাধীন ধনকুন্ডা এলাকার মোঃ মোশারফ হোসেন (৫১), ৫। সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল সৈয়দপাড়া এলাকার মোঃ সবুজ গাজী (৩৮), ৬। মোঃ হাসান (৩৪),৭। মোঃ শরীফ (৩৮), ৮। মোঃ এরশাদ আলী (৩০), ৯। মোঃ রাজু (৩২), ১০। মোঃ আজাদ হোসেন (৩৫), ১১। মোঃ সাকিব (২৪), ১২। আবু কালাম (৫০) এবং অজ্ঞাত নামা আরোও ৩ জন। 

গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন, ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সহ জুয়া খেলা পরিচালনার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানাযায় গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত থাকায় দন্ড বিধি অনুযায়ী মামলা দিয়ে বিজ্ঞ আদালতে  হইয়াছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন