নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৫নং সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সামছুল হুদা সাজু প্রার্থীতা ঘোষণা দিয়ে স্থানীয় জনসাধারণের নিয়ে বিশাল নৌকা ভ্রমন করেন। এলাকার স্থানীয় জনসাধারণ দিনব্যাপী তেবারিয়া যুব সমাজ এ নৌকা ভ্রমনের আয়োজন করে।
চেয়ারম্যান প্রার্থী মো. সামছুল হুদা সাজু বলেন, আমি সলিমাবাদ ইউনিয়নের সন্তান। দীর্ঘদিন ধরে আপনাদের সহযোগিতায় এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে অংশ গ্রহণ করছি। শিক্ষা ও খেলাধুলার পাশাপাশিসহ নানা কাজে আপনারা আমাকে পাশে পিয়েছেন। আমি আপনাদের পাশে থাকতে চায়। সলিমাবাদ, তেবারিয়া, কাচপাই, ঘুনিপাড়াসহ সকল এলাকার মানুষ জন্য কাজ করতে চাই। আপনারা যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বিজয় করেন আমি আপনাদের নিয়ে এলাকার উন্নয়ন করবো। সংক্ষিপ্ত আলোচনা সভার শেষে বিশাল একটি মিছিল নিয়ে সলিমাবাদ তেবারিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নৌকা ভ্রমন উদ্দেশ্যে রওয়ানা হোন।
এসময় বিভিন্ন স্তরের শতশত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
