ডেইলি নিউজ (আন্তর্জাতিক ডেস্ক) : ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি অস্ত্র উৎপাদন স্থাপনা ও সাইবার প্রযুক্তি কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান।
মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে ইসরায়েল-এর সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং ‘রাফায়েল’ অস্ত্র উৎপাদন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, সংশ্লিষ্ট সাইবার প্রযুক্তি কেন্দ্রটি ইসরায়েলি বাহিনীর জন্য গাইডেড অস্ত্র ব্যবস্থার সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামরিক কার্যক্রমেও সহায়তা প্রদান করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
তবে এ ঘটনায় ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
