নিজস্ব প্রতিবেদক : গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সরকারি কলেজ (গোয়াইনঘাট) ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিল আহমদ।
শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তিনি।
আদিল আহমদ বলেন, পবিত্র রমজান মাসের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে, যা সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং সবাই শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে—সেই প্রত্যাশা করি।
এ সময় তিনি পশ্চিম আলীরগাঁও ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
