অ্যাডভোকেট সিরাজুল ইসলামের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


স্টাফ রিপোর্টার (লক্ষীপুর) : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো: সিরাজুল ইসলম খান রিপন এর উদ্যেগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষীপুর রায়পুর উপজেলায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আইনজীবী মো: সিরাজুল ইসলম খান রিপন বিভিন্ন সামজিক কাজে অগ্রণী ভূমিকা রাখছেন দীর্ঘদিন। আইন পেশার মাধ্যমেও তিনি বিভিন্ন ভাবে বহু মানুষের সেবা করে যাচ্ছেন।

কর্মসূচি চলাকালীন সময় এলাকায় এক মানবিক আবহের সৃষ্টি হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এর বড় ভাই হাবিবুর রহমান খাঁন, মো: রুহুল আমীন, দুলাল খাঁন, ছোট ভাই দৈনিক সংবাদ এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান খান (ভুট্টো), ছোট ভাই স্ট্যান্ডার্ড ব্যাংকের অফিসার মো: আক্তার হামীদ খাঁন এছাড়া খাঁন বাড়ীর ও এলাকার গণ্যমান্য বৃক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন