যাত্রী ভোগান্তি কমাতে সোনারগাঁয়ে অভিযান, জরিমানা


মোঃ নুর নবী জনি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল  বিকেলে উপজেলার কাঁচপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

এসময় সড়ক পরিবহন ২০১৮ আইনে পৃথকভাবে দুটি মামলা দিয়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং ভাড়ার চার্ট প্রদর্শন করা হয়েছে কিনা, তাও দেখা হয়। অভিযানে সোনারগাঁ থানা পুলিশ,কাঁচপুর হাইওয়ে পুলিশ এবং উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্নে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন